যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বেশ শক্ত অবস্থানে রয়েছে ডেমোক্র্যাট দল। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, মিশিগান, টেক্সাস, কানসাস, মেইন এবং ওহাইও অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এছাড়া আলাস্কাতেও তাদের অবস্থান বেশ সুবিধাজনক। তবে আইওয়া অঙ্গরাজ্যে দুই দলের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।
নির্বাচনের প্রাক্কালে প্রকাশিত ওই জরিপে দেখা গেছে, সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণকারী গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গরাজ্যের মধ্যে ছয়টিতেই ডেমোক্র্যাট প্রার্থীরা হয় এগিয়ে আছেন, নতুবা তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ও নতুন আসন অর্জনে তাদের জন্য এই রাজ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।























