Dhaka ০২:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতীয় ক্রিকেট লিগ: আল আমিনের সেঞ্চুরি, পায়েলের ৫ উইকেট ও অন্যান্য ম্যাচের খবর

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন ময়মনসিংহের আল আমিন। অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আসাদুজ্জামান পায়েল।

রাজশাহীতে বৃষ্টির বাধায় প্রথম দুই দিন খেলা না হওয়ার পর সোমবার মাঠে গড়িয়েছে ঢাকা-বরিশালের ম্যাচ। তবে মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। টপ অর্ডারের ব্যর্থতায় ১২৮ রানে প্রথম ৫ উইকেট হারায় বরিশাল। তবে একপ্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন উইকেটরক্ষক ব্যাটার মো. আব্দুল্লাহ। তার অপরাজিত ৬২ রানের ইনিংসে ভর করে দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান তুলেছে বরিশাল। ইফতেখার হোসেন ইফতি করেন ৪৭ রান। ঢাকার হয়ে ৩ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব।

ফলোঅনে শুরুটা ভালো না হলেও ১৩৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ময়মনসিংহ। আগের দিনের ২ উইকেটে ৫৭ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা। দলকে ইনিংস ব্যবধানে হারের হাত থেকে একাই রক্ষা করেছেন আল আমিন। ধৈর্যশীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের পঞ্চম সেঞ্চুরি। ১৮৫ বলে ১০ চারে ১০২ রান করে আউট হন এই ব্যাটার। এর আগে প্রথম ইনিংসে ২৮৮ রান করে খুলনা। জবাবে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় ময়মনসিংহ।

নিজেদের ঘরের মাঠে সিলেটের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে চট্টগ্রাম। শেষ দিন জয়ের জন্য ১০১ রান দরকার তাদের, হাতে ৯ উইকেট। সোমবার আগের দিনের ২ উইকেটে ৯৭ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২১৮ রানে অলআউট হয় সিলেট। এই ইনিংসে চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। জবাব দিতে নেমে সাদিকুর রহমান এবং শাহ পরানের ফিফটিতে ১ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শেষ করেছে চট্টগ্রাম।

বগুড়ায় রাজশাহী-রংপুরের ম্যাচে বল হাতে আসাদুজ্জামান পায়েলের ৫ উইকেটের পর ব্যাট হাতে অধিনায়ক প্রীতম কুমারের দৃঢ়তায় ভালোভাবেই তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে তারা। এর আগে ৩ উইকেটে ১২২ রানে তৃতীয় দিন শুরু করে প্রথম ইনিংসে ২৫৬ রানে থামে রাজশাহী। ওপেনার অনিক করেন ৭৫ রান। ইকবাল খেলেন ৭০ রানের ইনিংস। রাজশাহীর হয়ে ৫ উইকেট নিয়েছেন পায়েল।

জনপ্রিয়

বাংলাদেশে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে টয়োটা

জাতীয় ক্রিকেট লিগ: আল আমিনের সেঞ্চুরি, পায়েলের ৫ উইকেট ও অন্যান্য ম্যাচের খবর

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬