ঘন কুয়াশার কারণে রাত ১২টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল
ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কুয়াশা কাটলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে।
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ভোর | শরীয়তপুর
শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ অবস্থায় নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বন্ধ ঘোষণার সময় কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
বর্তমানে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ছোট ও বড় মিলিয়ে মোট চারটি ফেরি চলাচল করে। কুয়াশার কারণে সাময়িক এ বন্ধে যাত্রী ও যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তি তৈরি হলেও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।















