Dhaka ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ব্রাজিল নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তিনি এই নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন।

মিসিসিপি অঙ্গরাজ্যের করিন্থে মধ্যবর্তী নির্বাচনের একটি জনসভায় যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ব্রাজিলের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনটি তার কাছে অত্যন্ত হতাশাজনক ও ভয়াবহ মনে হয়েছে। যদিও তিনি কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেননি বলে দাবি করেন, তবুও ভোট প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন।

উল্লেখ্য, ব্রাজিলের নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববারের নির্বাচনে লুলা ৫১ দশমিক ৭৯ শতাংশ বৈধ ভোট পেয়ে জয়লাভ করেন। তবে ট্রাম্পের মতে, এই নির্বাচন আন্তর্জাতিক মহলে দেশটির একটি নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ব্রাজিল নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ হালনাগাদ : ১১:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬