Dhaka ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি: মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার জালিয়াতির মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় নতুন এই দিন নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ইসলামী ব্যাংকের প্রধান শাখার পক্ষ থেকে আদালতে মামলার আবেদন করা হলে আদালত দুদককে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। মামলার এজাহারে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের মাধ্যমে শেয়ার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যেখানে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ব্যাংকের পরিচালক হিসেবে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। মামলাটিতে এস আলমসহ বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

জনপ্রিয়

বিগ ব্যাশে মুস্তাফিজকে বরণ করতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ ‘দ্য ফিজ বে’ গ্যালারি

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি: মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬