Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বোর্ড সভায় যে ৭ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

আজ রোরবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। জুম মিটিংয়ে দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে ঘরোয়া ক্রিকেটের কাঠামোতে বড় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের নতুন ড্রেসিংরুম তৈরি এবং বিসিবির একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। সভায় তিন ফরম্যাটকে একটি কাঠামোর আওতায় এনে ছয় দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেয়া হয়েছে।

প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি থাকবে। এ টুর্নামেন্টগুলোর প্রতিটি দলের মালিকানাস্বত্ব বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেয়ার প্রস্তাব করা হয়েছে। নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করার কথা হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে।

পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সভায়। তিন দিনের ম্যাচে খেলোয়াড়দের ম্যাচ ফি ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ম্যাচ নির্বিঘ্নে আয়োজনের জন্য নতুন ড্রেসিংরুম দুটি ব্যবহার করা হবে। আর বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠেও তৈরি হবে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক।

এ ছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য পরামর্শক নিয়োগের অনুমোদনও দিয়েছে বোর্ড। পূর্বাচলের মাঠ নিয়েও হয়েছে আলোচনা।

এসএইচ/এইচজেএস

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বোর্ড সভায় যে ৭ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি

সর্বশেষ হালনাগাদ : ১০:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬