Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ে নৌকা ও দাঁড়িপাল্লার ছবি বিতর্কে এনসিটিবির ১০ কর্মকর্তা বদলি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে রাজনৈতিক প্রতীক হিসেবে পরিচিত নৌকা ও দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে চলমান বিতর্কের জেরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মোট ১০ কর্মকর্তাকে বদলি, পদায়ন ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সর্বশেষ গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয় বিশেষজ্ঞ আফসানা আইয়ুবসহ আরও নয় কর্মকর্তাকে বদলি করা হয়। এর আগে গত রোববার ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের ঘটনায় এনসিটিবির গবেষণা কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আফসানা আইয়ুবসহ নয় কর্মকর্তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে দেশের বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে। তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। এই নিয়ে দুই দিনে মোট ১০ কর্মকর্তা বদলি হলেন, যা শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নৌকা ও দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের ঘটনায় এ পর্যন্ত মোট ১০ জনকে বদলি করা হয়েছে।

এদিকে, ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে। মাঠপর্যায়ে পাঠানো প্রায় ২০ লাখ কপি বই ফেরত এনে সংশোধনের উদ্যোগ নিয়েছে এনসিটিবি। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য বইটির প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে। ফলে বই সংশোধন ও পুনর্মুদ্রণে অতিরিক্ত ব্যয় এবং নির্ধারিত সময়ে বিতরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে প্রাথমিকের প্রথম ও তৃতীয় শ্রেণির বাংলা এবং দ্বিতীয় শ্রেণির ইংরেজি বইয়ে নৌকার ছবি বহাল থাকছে। এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, মন্ত্রণালয় পর্যায়ের পরিমার্জন কমিটির অনুমোদন অনুযায়ী বইগুলো ছাপানো ও বিতরণ করা হয়েছে। তাই চলতি শিক্ষাবর্ষের বই থেকে এসব ছবি বাদ দেওয়ার সুযোগ নেই।

এনসিটিবির সদস্য অধ্যাপক আবু নাসের টুকু জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই সংশোধন করে পুনরায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, সদস্য অধ্যাপক ড. এ কে এম শওকত আলী খান বলেন, মন্ত্রণালয় পর্যায়ের সংশোধন কমিটিতে আপত্তি না থাকায় বইটি ছাপানো হয়েছিল।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

পাঠ্যবইয়ে নৌকা ও দাঁড়িপাল্লার ছবি বিতর্কে এনসিটিবির ১০ কর্মকর্তা বদলি

সর্বশেষ হালনাগাদ : ১০:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬