Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জীবনের শত ঝড়ের মাঝেও মন ভালো রাখতে হবে: সুচন্দা

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বাংলাদেশের চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ও নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দা তাঁর দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতি ও বর্তমান জীবন ভাবনা শেয়ার করেছেন। ১৯৬০-এর দশকে ক্যারিয়ার শুরু করা এই জীবন্ত কিংবদন্তি ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাস অবলম্বনে ছবি বানিয়ে চিত্রপরিচালক ও প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

প্রাণবন্ত থাকার রহস্য নিয়ে তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যেও মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হয়। জহির রায়হানের সঙ্গে সংসারের পাঁচ বছরের মাথায় মুক্তিযুদ্ধ শুরু হলে কোলের সন্তানদের নিয়ে তিনিও দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে স্বাধীন দেশে জহির রায়হান নিখোঁজ হওয়ার বেদনা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। এটিকে দেশি-বিদেশি কোনো চক্রান্ত হিসেবেই দেখেন তিনি। পাশাপাশি জহির রায়হানের নির্মিত চলচ্চিত্র ও সম্পদের সঠিক মূল্যায়ন ও উত্তরাধিকার স্বত্ব না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই গুণী শিল্পী।

সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশের ঘটনা স্মরণ করতে গিয়ে তিনি নিজের চুল কাটার ভয়ের মজাদার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ১৯৬৮ সালে ‘বেহুলা’ ছবিতে চিত্রনায়ক রাজ্জাকের সঙ্গে প্রথম জুটি বাঁধার গল্পও জানান। পরবর্তীতে এই জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরে বাবার ইচ্ছেপূরণে ‘তিনকন্যা’ চলচ্চিত্র পরিচালনার উদ্যোগ নেন, যা আশির দশকে দারুণ সাড়া ফেলেছিল। বর্তমানে অবসর সময়ে প্রকৃতিপ্রেমী এই শিল্পী ফুল, পাখি ও ভ্রমণ উপভোগ করে দিন কাটাচ্ছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জীবনের শত ঝড়ের মাঝেও মন ভালো রাখতে হবে: সুচন্দা

সর্বশেষ হালনাগাদ : ০১:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬