Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদারীপুরে প্রতিবন্ধী ভিক্ষুকের ঘরে সিঁধ কেটে চুরি, সহায়তায় এগিয়ে এলেন এমপি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলায় আব্দুল জলিল নামের এক শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী মানুষের ঘরে সিঁধ কেটে জমানো চাল ও সামান্য টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকায় নিজ কুঁড়েঘরে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ৮ থেকে ১০ বছর ধরে পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছেন জলিল। লাঠিতে ভর দিয়ে গ্রামে ঘুরে ভিক্ষা করেই তার দিন চলত। কুঁড়েঘরে একাই থাকা এই মানুষের আপন বলতে রয়েছেন এক বোন, যিনি এসে তাকে রান্না করে খাইয়ে যান। রাতে ঘুমের মধ্যে দুর্বৃত্তরা সিঁধ কেটে তার জমানো চাল ও সহায়-সম্বল চুরি করে নিলে নিঃস্ব হয়ে পড়েন তিনি।

এ ঘটনার খবর পেয়ে গত শুক্রবার বিকেলে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন জলিলের বাড়িতে যান। তিনি অসহায় এ মানুষের খোঁজখবর নিয়ে নগদ আর্থিক সহায়তা ও চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। একই সঙ্গে ভুক্তভোগীর বসবাসের কুঁড়েঘরটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে প্রতিবন্ধী ভিক্ষুকের ঘরে সিঁধ কেটে চুরি, সহায়তায় এগিয়ে এলেন এমপি

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬