Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যাবে না লেবার পার্টি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির আজকের মতবিনিময় সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলেও তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

বিজ্ঞাপন

বাংলাদেশ লেবার পার্টি মনে করে, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে জনগণের যে সিদ্ধান্ত ও প্রত্যাশা প্রতিফলিত হয়েছে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে তার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। জনগণের গণতান্ত্রিক রায়কে পাশ কাটিয়ে কিংবা তার বাইরে গিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ করা লেবার পার্টির পক্ষে সম্ভব নয়।

রোববার (২০ সেপ্টেম্বর) পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার বলেন, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্তের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় বাংলাদেশ লেবার পার্টি অংশ নেবে না।

লেবার পার্টির মুখপাত্র বলেন, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার হওয়া উচিত। এ বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির অবস্থান সুস্পষ্ট ও অপরিবর্তিত। জনগণের ভোটে প্রকাশিত সিদ্ধান্তকে উপেক্ষা করে কোনো সাংবিধানিক সংস্কার প্রক্রিয়াকে বাংলাদেশ লেবার পার্টি গ্রহণ করবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গণভোটের সিদ্ধান্তকে কার্যকর ভিত্তি হিসেবে গ্রহণ করেই সংবিধান সংস্কারের কার্যক্রম এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ লেবার পার্টি মনে করে, সংবিধান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির একক ইচ্ছার বিষয় নয়; এটি রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি। তাই সংবিধান সংস্কারের প্রতিটি পদক্ষেপে জনগণের প্রত্যক্ষ রায় ও জুলাই সনদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য।

বিজ্ঞাপন

বাংলাদেশ লেবার পার্টি জানায়, তারা ঘোষিত অবস্থানে অটল থাকবে এবং গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সাংবিধানিক সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না।

জেইউ/আরএফ

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যাবে না লেবার পার্টি

সর্বশেষ হালনাগাদ : ১০:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬