Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসলামপন্থিদের মাঝে অভ্যন্তরীণ কলহ ও আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে: মামুনুল হক

  • সর্বশেষ হালনাগাদ : ০১:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বাংলাদেশের ইসলামপন্থি দল ও গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ কলহ, দ্বন্দ্বে লিপ্ত হওয়া এবং আত্মঘাতী প্রবণতা দিন দিন মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে (আইআইইউএম) বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত এক বিশেষ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রদত্ত দিকনির্দেশনামূলক বক্তব্যে মামুনুল হক বলেন, বর্তমানে ইসলামপন্থিদের মাঝে বিরাজমান এই গভীর সংকট কেবল উপরিভাগের কিছু চটজলদি মন্তব্য, অন্যের ওপর দোষ চাপানো কিংবা তাৎক্ষণিক জবাবদিহির মাধ্যমে সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। এই জটিল সমস্যার সমাধানে সংকটের মূল শিকড়ে প্রবেশ করে এর প্রকৃত কারণগুলো নিরূপণ করা এবং সেই অনুযায়ী সুদূরপ্রসারী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য ও নানামুখী বৈপরীত্য বজায় রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ‘মতভিন্নতা মেনে নিয়েও ঐক্য বজায় রাখার’ বৈশ্বিক নীতির চর্চা করার পাশাপাশি প্রধান বিরোধের জায়গাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তা স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। দেশে বিগত প্রায় অর্ধশতাব্দীর প্রচেষ্টা ও ত্যাগের ফলে সাধারণ মানুষের হৃদয়ে ইসলামের অনুভূতির যে জাগরণ ঘটেছে, সেই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে ইসলামপন্থি শক্তিগুলোকে বিভেদ ভুলে পারস্পরিক ঐক্যের পথ উন্মোচন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল সহ মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইসলামপন্থিদের মাঝে অভ্যন্তরীণ কলহ ও আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে: মামুনুল হক

সর্বশেষ হালনাগাদ : ০১:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬