Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কক্সবাজারের পালংখালী বালুখালী ক্যাম্পের দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) উত্তর প্রান্তের টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে পতেঙ্গা থানার অধীনস্থ টোল প্লাজা এলাকায় পটিয়া-চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘আলিফা পরিবহন’-এর একটি লোকাল বাসে এই বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—আবুল হাসেম (৪২) এবং মোবাইরুল ইসলাম (৩৫)। তারা উভয়েই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান লোকাল বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা টোল প্লাজা এলাকায় অবস্থান নেন ডিএনসি সদস্যরা। বাসটি টোল প্লাজায় পৌঁছালে তল্লাশি চালিয়ে দুই ইয়াবা কারবারির কাছ থেকে সুকৌশলে লুকানো ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম খান বাদী হয়ে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পালংখালী বালুখালী ক্যাম্পের দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১১:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬