Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফতুল্লায় ব্যবসায়ীকে আটকে নির্যাতনের অভিযোগ, পাল্টা দাবি লেনদেনের

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও সাড়ে তিন কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সাগর। তিনি দেওভোগ নূর মসজিদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় সাগর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে ইসদাইরের নিঝুম সোসাইটির গলি থেকে সাগরকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে বিসিকের শাসনগাঁও এলাকার একটি রপ্তানিমুখী পোশাক কারখানার ভেতরে আটকে রেখে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার ফোন ছিনিয়ে নিয়ে দুবাইপ্রবাসী ভগ্নিপতির কাছে হোয়াটসঅ্যাপে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে সাগরের বন্ধু আইনি পদক্ষেপ নিতে শুরু করলে অভিযুক্তরা রাতে তাকে ছেড়ে দেয় বলে তিনি জানান।

তবে মামলার অন্যতম অভিযুক্ত রাইসান রোমান চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ব্যবসায়িক লেনদেন বাবদ সাগরের কাছে তিনি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পান। দীর্ঘদিন ধরে সাগর আত্মগোপনে ছিলেন এবং টাকা ফেরত দেননি। অপর অভিযুক্ত আব্দুস সালামও জানান, ২০২০ সালে বাকিতে পণ্য নিয়ে সাগর ৫ কোটি ৪৭ লাখ টাকা পরিশোধ করেননি এবং এ বিষয়ে আগেই থানায় অভিযোগ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় ব্যবসায়ীকে আটকে নির্যাতনের অভিযোগ, পাল্টা দাবি লেনদেনের

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬