Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় মাকসুদা বেগম (৭০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে উপজেলার মাহামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।

জানা যায়, একই এলাকার তোখর আলীর ছেলে সাদ্দামের কাছে নিহতের ছেলে জজ মিয়ার পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার রাত ৮টার দিকে মা মাকসুদা, তার ভাই রাসেলকে নিয়ে লোহা বিক্রির পাওনা ১০ লাখ টাকা সাদ্দামের কাছে চাইতে গেলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সাদ্দাম ও তার লোকজন রাসেল, জজ মিয়া ও মাকসুদাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রাসেলের অবস্থার অবনতি হলে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, পাওনা টাকা চাওয়ার দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যা

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬