Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চুয়েটের ভিসি একজন গুন্ডা বলে মন্তব্য হাসনাতের

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে একজন ‘গুন্ডা’ হিসেবে আখ্যায়িত করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর মন্তব্য করেন।

অনুষ্ঠানে চুয়েটের উপাচার্যের কঠোর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চুয়েটের ভিসি একজন গুন্ডা। তাকে সাধারণ শিক্ষার্থীরা যেমন কোনোভাবেই চান না, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারাও তাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে না এসে সার্কিট হাউসে বসে অনলাইনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে তাকে ছাত্রদলের কিছু ক্যাডার ও গুন্ডা বাহিনী দিয়ে জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করিয়ে বলপূর্বক চেয়ার দখল করতে হয়েছে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার ও মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চুয়েটের ভিসি একজন গুন্ডা বলে মন্তব্য হাসনাতের

সর্বশেষ হালনাগাদ : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬