Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কাশিমনগরে দুর্বৃত্তের গুলিতে গ্যাস কোম্পানির কর্মী আহত

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

খুলনা নগরীর কাশিমনগর এলাকায় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার বিকেলে সদর থানার কাশিমনগর তিন নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত জনি জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী জানান, বিকেলে নিজ বাড়ির সামনে অবস্থানকালে একটি মোটরসাইকেলে এসে মাস্ক পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি তার কোমরে লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এবং হামলার কারণ উদ্ঘাটনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কাশিমনগরে দুর্বৃত্তের গুলিতে গ্যাস কোম্পানির কর্মী আহত

সর্বশেষ হালনাগাদ : ১২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬