Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পূজামণ্ডপে পাহারা ও স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবেন বিএনপির কর্মীরা: রিজভী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিকভাবে শান্তিপূূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর করতে সারা দেশের পূজামণ্ডপগুলোতে পাহারা ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এ সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিজভী বলেন, পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপপ্রচার ও চক্রান্ত নস্যাৎ করতে দলের সব স্তরের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বিরুদ্ধে ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের চক্রান্ত দক্ষতার সঙ্গে প্রতিহত করা হবে।

তিনি আরও জানান, দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দলীয়ভাবে ইতোমধ্যে খায়রুল কবির খোকন ও ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপে পাহারা ও স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবেন বিএনপির কর্মীরা: রিজভী

সর্বশেষ হালনাগাদ : ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬