নবায়নযোগ্য জ্বালানি খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড’ (বিসিআরইসিএল)-এ ‘এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্কে কর্মস্থলের জন্য নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৩৭০ টাকা। এর সাথে কোম্পানির নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটিসহ অন্যান্য আনুসঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ বা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ৩ (৫-এর মধ্যে) অথবা সিজিপিএ ২.৫০ (৪-এর মধ্যে) থাকতে হবে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর নির্ধারিত হয়েছে।
অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীর কোনো বড় পাওয়ার ইউটিলিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা তদূর্ধ্ব পদে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে ন্যূনতম ৪ বছর এবং পাওয়ার প্ল্যান্টের প্রকল্প, পরিকল্পনা, নকশা অথবা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। পাশাপাশি ইংরেজিতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিতে বিশেষ দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের ২০০ টাকার পে-অর্ডারসহ নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বা রেজিস্ট্রিকৃত ডাকযোগে আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্র বাছাই শেষে যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ডাকযোগে বা মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


























