Dhaka ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং ক্ষোভে ফেটে পড়ে চাকরিপ্রত্যাশীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীরা জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্তরা আসেননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরীক্ষা না নেওয়ার বিষয়টি জানানো হলে পরীক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং রাজপথে নেমে আসেন।

বিক্ষোভকারী চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করেন, পরীক্ষা শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল, যার সঙ্গে মূল প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। ঢাকার বাইরে থেকে হাজার হাজার টাকা খরচ করে এসে এভাবে শেষ মুহূর্তে পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীরা ব্যাপক আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

উল্লেখ্য, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি শূন্য পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে তিন লাখেরও বেশি চাকরিপ্রত্যাশীর অংশ নেওয়ার কথা থাকলেও আগের রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত পরীক্ষাটি স্থগিত করা হয়।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

সর্বশেষ হালনাগাদ : ০৭:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬