Dhaka ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

সরকারি প্রাথমিকে নতুন সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে চলমান প্রধান শিক্ষক পদের পদোন্নতি প্রক্রিয়া শেষ হওয়ার পর সহকারী শিক্ষকের শূন্যপদের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো তারিখ ঘোষণা করেনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকে ৩৬ হাজার ২৩৫ জনকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। এই পদোন্নতি সম্পন্ন হলে সমসংখ্যক সহকারী শিক্ষকের পদ শূন্য হবে, যা নতুন নিয়োগের সুযোগ আরও বাড়িয়ে দেবে।

অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন শিক্ষক নিয়োগের প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। এর আগে ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছিল।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিকে নতুন সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬