Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’: ‘বিশ্বজয়ের’ রহস্যময় বার্তা টিজারে

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও সফল পরিচালক অ্যাটলির নতুন ছবি ‘রাকা’ ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। সম্প্রতি ছবিটির একটি রহস্যময় প্রচারণামূলক টিজার প্রকাশ্যে এসেছে, যা উন্মোচন হতেই দর্শক ও ভক্তদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। গল্পের মূল অংশ গোপন রেখে নির্মাতারা টিজারে কেবল একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন—‘একটি বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত হন।’

এর আগে ‘৩৭’ সংখ্যা সংবলিত একটি ছোট ভিডিও প্রকাশ করে গল্পের ধাঁধা তৈরি করেছিলেন নির্মাতারা। নতুন টিজারে অসম্ভবের সীমা পেরিয়ে বৈচিত্র্যময় কিছু উপহার দেওয়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র ও গুঞ্জন অনুযায়ী, এই ছবিতে আল্লু অর্জুনকে একই সঙ্গে চারটি ভিন্ন বয়স ও প্রজন্যের চরিত্রে (দাদু, বাবা এবং দুই ছেলে) অভিনয়ে দেখা যেতে পারে। এমনকি ছবিতে সমান্তরাল দুটি বিশ্ব বা ‘প্যারালাল ইউনিভার্স’-এর চমকপ্রদ কাহিনি উঠে আসার জল্পনাও রটেছে, যদিও পরিচালক বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

প্যান-ইন্ডিয়ান স্কেলে তৈরি এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে বেশ কয়েকজন শীর্ষ অভিনেত্রীর সমাগম ঘটছে। তারকা বহুল এই কাস্টে যুক্ত রয়েছেন দীপিকা পাডুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর। নির্মাতাদের এই বিশাল আয়োজন ও রহস্যময় প্রচারণা ইঙ্গিত দিচ্ছে, ‘রাকা’র মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নতুন এক বড় ধামাকা আসতে যাচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’: ‘বিশ্বজয়ের’ রহস্যময় বার্তা টিজারে

সর্বশেষ হালনাগাদ : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬