মৎস্য খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে একটি আধুনিক হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে। ওশান হ্যাচারিতে বাস্তবায়িত এই প্রকল্পে ফোল্ডিং সোলার প্যানেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দেশের চিংড়ি খাতে প্রথম।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন যে, এই প্রকল্প থেকে নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এটি দেশের মৎস্যশিল্পে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।


























