Dhaka ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেহেরপুরে ১৩ বছরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ছাড়াল ছয় হাজার আইইডিসিআরের অনুসন্ধান শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

মেহেরপুর জেলার সীমান্তবর্তী গাংনী উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসেই এই রোগে ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। গত ১৩ বছরে জেলার বিভিন্ন এলাকায় অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। বিশেষ করে গাংনীর কাজিপুর, মটমুড়া, সাহারবাটি ও বামন্দী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সংক্রমণ পরিস্থিতি নতুন করে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। গত চার মাসে অ্যানথ্রাক্স সন্দেহে পাঠানো ৫৫টি নমুনার মধ্যে আইইডিসিআরের পরীক্ষায় ৪৫ জনের শরীরে এই জীবাণু শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মূলত ‘ব্যাসিলাস অ্যানথ্রাসিস’ নামের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। আক্রান্ত বা অসুস্থ গবাদিপশু জবাই করা, মাংস কাটা কিংবা নাড়াচাড়ার সময় সরাসরি সংস্পর্শে আসার কারণে মানুষ সহজেই এই রোগে আক্রান্ত হচ্ছে। হাতে পূর্বের কোনো ক্ষত বা কাটাছেঁড়া থাকলে ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়। সংক্রমণ বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ ও বিস্তারের ধরন খতিয়ে দেখতে আইইডিসিআরের ডা. আরিফের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ গবেষক দল বর্তমানে মেহেরপুরে কাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় প্রায় ৩০ হাজার গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। তবে এখনও দুই শতাধিক গবাদিপশু ঝুঁকির মধ্যে রয়েছে। স্বাস্থ্য ও প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, কেবল পশুকে টিকা দিলেই চলবে না, বরং অসুস্থ পশু জবাই পুরোপুরি বন্ধ করতে হবে এবং মাংস সংগ্রহ ও রান্নার প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ কাঁচা মাংস কাটার সময় গ্লাভস ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে দুই বাড়িতে অভিযান, ১৯৪ বস্তা সার জব্দ

মেহেরপুরে ১৩ বছরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ছাড়াল ছয় হাজার আইইডিসিআরের অনুসন্ধান শুরু

সর্বশেষ হালনাগাদ : ০৩:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬