জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার নিজের ক্ষমতা পাকাপোক্ত করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করার জন্য সংবিধান সংশোধনে ব্যস্ত রয়েছে। সোমবার বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জনগণের ট্যাক্সের টাকা সরকারের পকেটে গেলেও ডেঙ্গু ও হাম প্রতিরোধে জামায়াতে ইসলামী কাজ করছে। দেশ ও জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
his_statement
তিনি আরও বলেন, সরকার যেকোনো সমস্যাকে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সমস্যা বলে দায় এড়াতে চায়। কিন্তু পরিবর্তনের পরও যদি নতুন সরকার সমস্যার সমাধান করতে না পারে, তবে জনগণ তাদেরও পরিবর্তন করতে বাধ্য হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। তিনি অভিযোগ করেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও সরকার তা নিশ্চিত করতে পারছে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, ড. হেলাল উদ্দিন এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


























