Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, বীর মুক্তিযোদ্ধাকে আটকের নিন্দা জামায়াত আমিরের

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতে দিনেদুপুরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। সরকার একটি হাসপাতালের নিরাপত্তা দিতে পারছে না, অথচ একজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীতে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম ও প্রবাসীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে আটক করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, তার বিরুদ্ধে দেওয়া মামলা সম্পূর্ণ মিথ্যা। একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার উদ্দেশ্যে হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়েছে। আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, তিনি দেশের ভুক্তভোগী মানুষের নেতায় পরিণত হয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, মেজর আখতারুজ্জামানের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা দেশের মানুষ সহজভাবে নেবে না। রাড্ডা হাসপাতালের ঘটনায় প্রকৃত অপরাধীরা এখনো অধরা রয়ে গেছে, অথচ সেই হাসপাতালের সংস্কার নিয়ে সরকার নানা টালবাহানা করছে। সরকারের মূল দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা দেওয়া, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ডেঙ্গু ও হাম মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডেঙ্গু সচেতনতায় জামায়াতের উদ্যোগে সপ্তাহজুড়ে দেশব্যাপী প্রচারপত্র বা লিফলেট বিতরণ করা হবে বলে তিনি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, বীর মুক্তিযোদ্ধাকে আটকের নিন্দা জামায়াত আমিরের

সর্বশেষ হালনাগাদ : ১২:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬