Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফেনীতে মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় এসআরবি (সাবেক র‍্যাব) সদস্য মো. আলমগীর হোসেন (৪৬) নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ফতেহপুর স্টার লাইন পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে প্রেষণে এসআরবি-৭-এ কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের বাসিন্দা।

মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন এসআরবি সদস্যরা। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার পাশাপাশি পেছনে থাকা একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে সামনে থাকা কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি পাশের একটি গর্তে পড়ে যায়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় এসআরবি সদস্য আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. নোমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফেনীতে মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

সর্বশেষ হালনাগাদ : ১২:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬