Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কারাগারে সাবেক এমপিদের সুযোগ-সুবিধা নিয়ে শেখ হাসিনার অভিযোগ ভিত্তিহীন: স্পিকার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

কারাগারে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের খাবার ও সুযোগ-সুবিধা নিয়ে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। তিনি দাবি করেন, অতীতে বিরোধী দলের ওপর নির্যাতন চালানো হলেও বর্তমানে কারাবন্দী সাবেক এমপিরা নিয়ম অনুযায়ী ভালো আছেন।

রোববার তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ-এর দ্বিতীয় অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে ১২ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল যাচ্ছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, সাবেক এমপিদের কারাবাস নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে তাদের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এবং বর্তমান মেয়াদে কারও ওপর কোনো অবিচার করা হচ্ছে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কারাগারে সাবেক এমপিদের সুযোগ-সুবিধা নিয়ে শেখ হাসিনার অভিযোগ ভিত্তিহীন: স্পিকার

সর্বশেষ হালনাগাদ : ১১:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬