Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক গণ-প্রচারণা

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ডেঙ্গু প্রতিরোধে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক গণ-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ ও আক্রান্ত হলে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এছাড়াও রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা ও পরিচ্ছন্নতা। এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সে জন্য বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এসি ও ফ্রিজে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি মশারি ব্যবহার এবং বাড়ি, বাগান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজের মতো করে ওষুধ খাওয়া শুরু করেন। এতে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে যথাযথ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, শুধু ডেঙ্গু বেড়ে যাওয়ার সময় সচেতন হলে হবে না, সারা বছরই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে রোগবালাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

রাজধানীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি অভিযোগ করেন, দেশে চিকিৎসক ও ওষুধের ঘাটতির পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব রয়েছে। মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু সচেতনতা কার্যক্রমটি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন পার্ক ও নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মাহ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক গণ-প্রচারণা

সর্বশেষ হালনাগাদ : ০৫:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬