Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মা-বাবাকে মারধরের অপরাধে লামায় যুবকের কারাদণ্ড

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

বান্দরবান জেলার লামা উপজেলায় নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা-মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অপরাধে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন এই কারাদণ্ডের আদেশ দেন। ইমতিয়াজ লামা পৌরসভা এলাকার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে।

সূত্র জানায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। এই অভিযোগের প্রেক্ষিতে ইমতিয়াজকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় অভিযোগের সত্যতা ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ইমতিয়াজকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মঈন উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন বলেন, যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মা-বাবাকে মারধরের অপরাধে লামায় যুবকের কারাদণ্ড

সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬