Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শ্রীপুরে অস্ত্রের মুখে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে এক কলেজছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। মেয়েকে দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষার্থীর মা।

বুধবার রাতে শ্রীপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়ের কোনো সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েন অপহৃত ছাত্রীর মা। তিনি অভিযোগ করেন, রিজভী অস্ত্রের মুখে জোরপূর্বক তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন। থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশি সহযোগিতার ঘাটতি রয়েছে বলে তিনি দাবি করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি তার মেয়ে জীবিত নাকি মৃত—তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং দ্রুত পুলিশি অভিযানের মাধ্যমে তাকে উদ্ধারের আকুল আবেদন জানান।

পরিবারের পক্ষ থেকে ঘটনার পরপরই রিজভী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ওই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযুক্ত নেতার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে অস্ত্রের মুখে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

সর্বশেষ হালনাগাদ : ০৫:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬