Dhaka ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

৪৯তম বিসিএসের গেজেট থেকে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদ ছাত্রশিবিরের

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত নিয়োগের গেজেট থেকে মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, এর মাধ্যমে প্রশাসনকে দলীয়করণের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বিবৃতিতে শিবির নেতারা বলেন, মেধা ও যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান প্রশাসন কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ্য ও মেধাতালিকায় প্রথম হওয়া প্রার্থীদেরও গেজেট থেকে বাদ দিয়েছে। রাজনৈতিক ভিন্নমত বা কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থীদের এভাবে বঞ্চিত করা দেশের জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেন তারা।

নেতারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যের অবসান এবং মেধার মূল্যায়ন। কিন্তু প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে আরেকটি ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভাইভায় অতিরিক্ত নম্বর প্রদান এবং ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করার এই প্রবণতা অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৪৯তম বিসিএসের গেজেট থেকে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদ ছাত্রশিবিরের

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬