Dhaka ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের তিন-চতুর্থাংশ মানুষ

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ নাগরিক। কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রকাশিত সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৭৩ শতাংশ জানিয়েছেন যে, এআইয়ের সম্ভাব্য নেতিবাচক প্রভাব ও ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন। এর মধ্যে ৩৮ শতাংশ নিজেদের ‘অত্যন্ত উদ্বিগ্ন’ এবং ৩৫ শতাংশ ‘কিছুটা উদ্বিগ্ন’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে এ বিষয়ে তাদের কোনো উদ্বেগ নেই।

জরিপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের জোরালো সমর্থন পাওয়া গেছে। প্রায় ৮৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, প্রযুক্তিটির উন্নয়ন কিছুটা ধীরগতির হলেও এআই কোম্পানিগুলোকে স্বাধীন নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে মেনে চলতে বাধ্য করা উচিত।

একই সঙ্গে, এআই খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের প্রতিও সাধারণ মানুষের আস্থার বড় ঘাটতি লক্ষ্য করা গেছে। জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ মানুষ বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ নেতাদের প্রতি তাদের সামান্য কিংবা কোনো আস্থাই নেই।

এছাড়া, দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা উপকারের চেয়ে ক্ষতির কারণই বেশি হয়ে দাঁড়াতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ৫৩ শতাংশ মার্কিন নাগরিক।

গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে এই জনমত জরিপটি পরিচালনা করে কুইনিপিয়াক ইউনিভার্সিটি। এতে দেশের বিভিন্ন প্রান্তের ১ হাজার ২০২ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপের ফলাফলে ভুলের সম্ভাব্য মার্জিন অব এরর ধরা হয়েছে প্লাস বা মাইনাস ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের তিন-চতুর্থাংশ মানুষ

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬