Dhaka ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফেনীতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ফেনীতে সনাতন ধর্মাবলম্বী নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী ও যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেওয়া হয়।

শহর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান। শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।

দলীয় সূত্র জানায়, মাসব্যাপী দাওয়াতি অভিযانের অংশ হিসেবে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা এসব নেতাকর্মী জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে সম্পৃক্ত হয়েছেন। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, এই গণযোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফেনীতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সর্বশেষ হালনাগাদ : ০৫:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬