ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দि থাকা মো. শাহিন আলম (৪০) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।
কারারক্ষী সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর কারাবন্দি শাহিন আলম অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে এবং যাত্রাবাড়ী থানার একটি মামলায় কারাবন্দি ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সেলিম হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


























