Dhaka ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শার্শায় ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে ৭ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিপন হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। South Asians & Diaspora
মঙ্গলবার রাত ১০টার দিকে বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বাগআঁচড়া বাজার এলাকার বাবু সুপার মার্কেটে আনা হয়েছে। পরে বিজিবির একটি বিশেষ দল রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায়।
রিপন হোসেনকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া স্বর্ণ পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।
জব্দ করা ২৬টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা। জব্দ করা অন্যান্য মালামালসহ বাজার মূল্য প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শার্শায় ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬