Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিতর্কের মুখে ঈশ্বরদী উপজেলা ও সাত ইউনিয়নের ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের কমিটি এবং এর অধীন সাতটি ইউনিয়নের নবগঠিত কমিটিগুলো বাতিল ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ ওঠায় বুধবার জেলা ছাত্রলীগ এই সিদ্ধান্ত নেয়। জেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের বিশ্বাস অন্তু ও যুগ্ম আহ্বায়ক তৌশিকুর রহমান রাভা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপজেলা কমিটি এবং সলিমপুর, সাহাপুর, লক্ষ্মীকুণ্ডা, পাকশী, সাঁড়া, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নের নতুন কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। তবে ঠিক কী কারণে ইউনিয়ন কমিটিগুলো বাতিল করা হয়েছে, তার সুনির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাতটি ইউনিয়নে নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এরপরই কমিটিতে বিবাহিতদের পদায়ন এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলে স্থানীয় নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই প্রেক্ষাপটেই রাতেই কমিটিগুলো বিলুপ্তির ঘোষণা এল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিতর্কের মুখে ঈশ্বরদী উপজেলা ও সাত ইউনিয়নের ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬