রাজধানীর আদাবর থানা এলাকায় গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাকিব মাহমুদ, আ. রহমান ওরফে অর্পণ, মো. মিশকাত আলম ভূঁইয়া, মো. রহমান শুভ, সৈকত হোসেন সম্রাট ও মো. বিজয়। পুলিশ জানিয়েছে, তারা ওই বাসায় একত্রিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ :


























