Dhaka ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ: টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচের জন্য কয়েকদিন আগেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড সূচি প্রকাশ করেছিল, তবে ভেন্যু নির্ধারণ বাকি ছিল। এবার সেটিও চূড়ান্ত করা হয়েছে। আগামী ৯ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে বাংলাদেশ। জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিতব্য ওই সিরিজের ভেন্যুও প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুটি ম্যাচ আবু ধাবিতে এবং শেষ ম্যাচটি শারজাহতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি ২৩ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে।

টেস্ট সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিনের ওই ম্যাচটি ৪ অক্টোবর দুবাইতে শুরু হবে। সিরিজ শেষে আগামী ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের।

বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত সফরের পূর্ণাঙ্গ সূচি:

  • ৪-৫ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, ২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই
  • ৯-১৩ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট, আবু ধাবি
  • ১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবু ধাবি
  • ১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবু ধাবি
  • ২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ
  • ২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ
জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ: টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬