Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজনৈতিক উত্থান-পতন: ইতিহাসের পাতায় জনমতের পরিবর্তন

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

রাজনৈতিক পটপরিবর্তন এবং জনমতের রূঢ় বাস্তবতার ইতিহাস বেশ পুরনো। ১৯৪৬ সালের ব্রিটিশ শাসনাধীন সর্বশেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয়লাভ করেছিল। সে সময় সারা উপমহাদেশের মধ্যে পূর্ববঙ্গেই মুসলিম লীগ সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছিল এবং ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।

উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান নিয়ে দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্স তাদের বিখ্যাত ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ গ্রন্থে উল্লেখ করেছেন যে, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান আন্দোলনের সাফল্যে তৎকালীন পূর্ববঙ্গের মানুষই সবচেয়ে বেশি আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তবে নবীন রাষ্ট্রে জনগণের এই বাঁধভাঙা আনন্দ বিষাদে পরিণত হতে বেশি সময় লাগেনি। স্বাধীনতা অর্জনের মাত্র এক মাস অতিক্রান্ত না হতেই ১৯১৫ সেপ্টেম্বর তমদ্দুন মজলিস রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পুস্তিকা প্রকাশ করে।

ভাষার অধিকার আদায়ের লড়াইয়ের পর ১৯৪৯ সালের ২৩ জুন মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী রাজনৈতিক দল। দলটির প্রতিষ্ঠার অব্যবহিত পর প্রথম উপনির্বাচনে মুসলিম লীগের প্রভাবশালী প্রার্থীরা নবগঠিত দলের তরুণ নেতাদের কাছে পরাজিত হন, যা পরবর্তীতে এই প্রভাবশালী রাজনৈতিক শক্তির বিলীন হয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক উত্থান-পতন: ইতিহাসের পাতায় জনমতের পরিবর্তন

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬