Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের রাজনগরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিএনজিচালক। মঙ্গলবার এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) বাড়ির পাশের উদনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানির নিচে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাজনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক সূধাময় দেব (৫৬) ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় প্রাইভেটকারের যাত্রী ফাইজা আক্তার (২৮) এবং সিএনজির যাত্রী সিমন্ত দেব (৫০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের রাজনগরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬