Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাকৃবির গেস্ট হাউসে অভিযান: ইয়াবাসহ আটক চার

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউস থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণি ও একজন মাস্টাররোল কর্মচারী এবং দুজন বহিরাগত রয়েছেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের তৃতীয় শ্রেণি কর্মচারী লাবিব হাসান মিথুনের নামে কক্ষটি বুকিং করা হয়েছিল। গেস্ট হাউসের লোকজনের সন্দেহ হওয়ায় প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিম ও ক্যাম্প পুলিশকে খবর দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে কক্ষ থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মাদকের কিছু অংশ টয়লেটে ফেলে নষ্ট করারও চেষ্টা করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাকৃবির গেস্ট হাউসে অভিযান: ইয়াবাসহ আটক চার

সর্বশেষ হালনাগাদ : ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬