Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ স্থানীয় দুই রাজনৈতিক নেতা গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস ও অন্যান্য সরঞ্জামসহ স্থানীয় দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুর রহিম এবং ইউনিয়ন যুবলীগ নেতা সাহেব আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি ডিভাইস এবং বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহারের অভিযোগে টেলিযোগাযোগ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো পরীক্ষার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হবে এবং এর সাথে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ স্থানীয় দুই রাজনৈতিক নেতা গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬