আওয়ামী লীগকে রাজপথে কোনো ধরনের সংঘাতের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক কৌশলেই মোকাবিলা করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বিগত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। তবে জনজীবনে অস্থিরতা সৃষ্টির যেকোনো চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।


























