Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাকেরগঞ্জে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাও আসামি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা একটি নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন খানকেও আসামি করা হয়েছে। এজাহারের ৬ নম্বর তালিকায় তার নাম উল্লেখ রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর রাত ৩টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে জনসাধারণের ক্ষতি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে উল্লেখিত আসামিরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বজলুল হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে একটি কুচক্রী মহল তদবির করে মামলায় আমার নাম ঢুকিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমি বিগত সরকারের আমলে আওয়ামী লীগের মামলা-হামলার শিকার হয়েছি। অথচ সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গেই মামলার আসামি হলাম—বিষয়টি খুবই বেদনাদায়ক। বিএনপির দায়িত্বশীল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর রাতে এসআই এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’ তবে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিএনপি নেতার নাম কীভাবে এলো—এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দেননি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাকেরগঞ্জে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাও আসামি

সর্বশেষ হালনাগাদ : ০৮:১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬