এশিয়ান গেমস ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। অসুস্থতার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।
জাপানের নাগোয়ায় আজ বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না শান্ত। পরে জানা যায়, তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ কন্টিঞ্জেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিও এবং স্থানীয় চিকিৎসকদের পর্যবেক্ষণের পর টুর্নামেন্ট থেকে শান্তকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আগামীকাল বাংলাদেশে ফিরে আসছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিডিএম মেজর ইমরোজ আহমেদ তার দ্রুত আরোগ্য ও নিরাপদ ভ্রমণ কামনা করেছেন।
উল্লেখ্য, এশিয়ান গেমসের জন্য দেশ ছাড়ার আগেও শান্তর বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে হালকা চোট ছিল। তবে টিম ম্যানেজমেন্ট সে সময় জানিয়েছিল, দেশ ছাড়ার আগে তার সে ইনজুরি পুরোপুরি সেরে গেছে।

























