Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে ভারতের কাছে বাংলাদেশের বিশাল হার: ১০-০ গোলে বিধ্বস্ত

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শক্তিশালী ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে বাংলাদেশকে ১০-০ গোলে হারায় ভারত। চার কোয়ার্টারের মধ্যে শেষ দুই কোয়ার্টারেই ভারতের পক্ষে আসে সাতটি গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। প্রথম কোয়ার্টারের তৃতীয় মিনিটেই অভিষেক গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে জাগরাজ সিং ব্যবধান বাড়ান। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে ২৭ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রীত সিং। ফলে বিরতিতে ৩-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ৩২ মিনিটে সুখজিত সিংয়ের গোলে ব্যবধান হয় ৪-০। এরপর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন হারমানপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ৫-০ গোলে এগিয়ে ছিল।

শেষ ১৫ মিনিটে বাংলাদেশের ওপর আরও চড়াও হয় ভারত। ৪৪ মিনিটে শিলানন্দ লাকরা গোল করেন। এক মিনিট পরই আবারও গোল করে ব্যবধান ৭-০ করেন লাকরা। ৪৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় গোলটি করেন হারমানপ্রীত সিং। এরপর ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সঞ্জয় এবং ৬০ মিনিটে মানদীপ সিং গোল করলে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ভারত।

এর আগে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল। পরে শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। ভারতের বিপক্ষে বড় হার দিয়ে পুল পর্ব শেষ করল বাংলাদেশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে ভারতের কাছে বাংলাদেশের বিশাল হার: ১০-০ গোলে বিধ্বস্ত

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬