Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সংগীতশিল্পী রবি চৌধুরী আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত নিযুক্ত

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

জাতিসংঘের সাথে সম্পৃক্ত যুক্তরাষ্ট্রের কনসালটেটিভ স্ট্যাটাস সম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠান ‘এমসিআইএফকে’-র আগামী দুই বছরের জন্য শান্তি ও শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে শান্তি, মানবিকতা ও মানুষের ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে রবি চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিয়োগপত্রের পাশাপাশি মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সংস্থাটির পক্ষ থেকে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অনুষ্ঠিত ‘সেলিব্রেটি রেড কার্পেট গালা অন ফ্যাশন উইক’ অনুষ্ঠানে রবি চৌধুরীকে মর্যাদাপূর্ণ ‘প্লাটিনাম হুস হু দ্য আলটিমেট ইন অ্যাচিভমেন্ট’ সম্মাননা প্রদান করা হয়। মানবিকতা, নেতৃত্ব, বৈশ্বিক প্রভাব ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের স্বীকৃতি হিসেবে এই বিশেষ পদক পান তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রবি চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক একটি সংস্থার হয়ে দুই বছর শান্তি ও শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার সুযোগ পাওয়া একজন শিল্পী হিসেবে অত্যন্ত সম্মানের ও আনন্দের। মানুষের ভালোবাসাই আমাদের বড় অর্জন। তবে এই সম্মাননা ও দায়িত্ব গান গাওয়ার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। এমসিআইএফকে-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মনিকা সানচেজের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৮ মার্চ ঈদুল ফিতরের দিনে ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই সংগীতশিল্পী। পেশাদার সংগীতে আসার আগে ১৯৮৮ সালের প্রলয়ঙ্করী বন্যার সময় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাসে প্রথম বাণিজ্যিক স্টেজ শো করেন তিনি; যেখানে তাঁর গাওয়া প্রথম গান ছিল ‘বিয়ে করতে উকিল লাগে’।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, দুবাই, জাপান ও কোরিয়াসহ বিশ্বের বহু দেশে স্টেজ শো করে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন রবি চৌধুরী। আজও স্টেজে সমান তালে সুরের মূর্ছনা ছড়িয়ে যাচ্ছেন কালজয়ী এই শিল্পী।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংগীতশিল্পী রবি চৌধুরী আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত নিযুক্ত

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬