Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আসিয়ান কাপ: সিঙ্গাপুরের কাছে হারলেও লড়াকু পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ ডুলি, স্ট্রাইকারের ঘাটতিই মূল সমস্যা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের হারের পর সিঙ্গাপুরের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে কোচ থমাস ডুলির দল। তবে আগের ম্যাচের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে ভালো লড়াই করেছেন হামজা-শমিতরা। প্রতিপক্ষের বিপক্ষে সমান তালে যেভাবে লড়াই করেছেন তারা, তাতে সন্তুষ্ট কোচ ডুলি। দলে একজন নিখুঁত স্ট্রাইকার না থাকার কারণে গোল পায়নি বাংলাদেশ। ম্যাচশেষে এমনটাই জানালেন কোচ ডুলি।

তিনি বলেন, ‘মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলোয়াড়দের জন্য একটি বড় শিক্ষা ছিল। আর আজকের ম্যাচ প্রমাণ করেছে যে, আমরা খেলতে পারি এবং সিঙ্গাপুরকে হারানোর মতো সামর্থ্যও রাখি। কিন্তু আমাদের বড় সমস্যা হলো গোল করা। দলে এমন কোনো নিখুঁত স্ট্রাইকার নেই যে বল জালে জড়াতে পারে। সামগ্রিকভাবে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচের মতো শুধু লং বল খেলেনি বাংলাদেশ। পরিসংখ্যানে দেখা যায়, ৯০ শতাংশ ক্ষেত্রে লং বল প্রতিপক্ষের পায়ে চলে যায় এবং পরে সেই বলের পেছনে ছুটতে হয়। মালয়েশিয়ার বিপক্ষে গড়ে ১০ হাজার মিটারের মতো দৌড়েছিল বাংলাদেশের খেলোয়াড়রা। এর মধ্যে ৮ হাজার মিটারই দৌড়াতে হয়েছিল বল তাড়া করতে গিয়ে। এটা কোনো ভালো খেলা নয় বলে মন্তব্য করেন কোচ ডুলি।

তিনি বলেন, ‘আমি চাই দল বলের দখল রেখে খেলুক। দাবা খেলার মতো ফুটবলেও পরিকল্পনা করে খেলতে হয়— পরবর্তী ২-৩ সেকেন্ডে কী হবে, সতীর্থরা কোথায় আছে তা স্ক্যান করতে হয়।’ তিনি আরও বলেন, ‘আজকের খেলায় আমরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম এবং ৫০-৫০ বলগুলোতে জয়ী হয়েছি। আমাদের হয়তো ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো মানের কোনো অভিজ্ঞ স্ট্রাইকার নেই, যা তৈরি করতে সময় লাগবে। তবে দলের এই উন্নতিতে আমি খুশি। মালয়েশিয়ার কাছে হার থেকে শিখে সিঙ্গাপুরের বিপক্ষে দল অনেক ভালো খেলেছে। আশা করি, ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ থেকেও আমরা ইতিবাচক কিছু শিখতে পারব, যা আমাদের সাফে কাজে দেবে এবং ২০ বছর পর আবারও সাফ শিরোপা জয়ে ভূমিকা রাখবে।’

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য আসিয়ান কাপে খেলছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে হারলেও দলের প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন কোচ ডুলি। তিনি বলেন, ‘প্রস্তুতি ভালোই হয়েছে। আমাদের বুঝতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই টুর্নামেন্টে খেলতে পেরে আমরা খুশি, কারণ এখানে ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হয়েছে।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আসিয়ান কাপ: সিঙ্গাপুরের কাছে হারলেও লড়াকু পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ ডুলি, স্ট্রাইকারের ঘাটতিই মূল সমস্যা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬