Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফিফা আসিয়ান কাপ: সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, টিকে থাকার লড়াই আজ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া লাল-সবুজের প্রতিনিধিদের জন্য আজ ঘুরে দাঁড়ানোর মিশন। টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে আজ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে কোচ টমাস ডুলির শিষ্যদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন দলের খেলায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেননি। কোচের কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়েও সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা হয়েছে।

তবে অতীতের হতাশা পেছনে ফেলে দল এখন সম্পূর্ণ মনোযোগী সিঙ্গাপুর ম্যাচের দিকে। মালয়েশিয়া ম্যাচের পর ফুটবলাররা দুই ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি সেরেছেন। মূল একাদশে বেশি সময় খেলা খেলোয়াড়রা বিশ্রামে থাকলেও, শেখ মোরসালিনের মতো সাইডবেঞ্চে থাকা ও কম সময় খেলা ফুটবলাররা নিবিড় অনুশীলন করেছেন। ম্যাচ-পূর্ববর্তী প্রতিক্রিয়ায় মোরসালিন স্পষ্ট জানিয়েছেন, পরাজয়ের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফেরাই দলটির একমাত্র লক্ষ্য।

শুধু বাংলাদেশ নয়, সিঙ্গাপুরও তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হোঁচট খেয়েছে। স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে তারা। ফলে উভয় দলের জন্যই আজকের ম্যাচটি গ্রুপ পর্বে নিজেদের প্রথম পয়েন্ট ও জয়ের খাতা খোলার দারুণ সুযোগ। দুদলের জন্যই এটি বাঁচা-মরার লড়াই হওয়ায় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার দেখা মিলবে।

পরিসংখ্যান এবং মুখোমুখি লড়াইয়ে কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে ২-১ গোলে হারার পর অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলের আক্ষেপে পুড়তে হয়েছিল বাংলাদেশকে। পুরোনো সেই হিসাব চুকিয়ে এবার সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ এবং কাঙ্ক্ষিত জয়ের তীব্র তাগিদ রয়েছে দলের প্রতিটি সদস্যের মধ্যে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফিফা আসিয়ান কাপ: সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, টিকে থাকার লড়াই আজ

সর্বশেষ হালনাগাদ : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬