Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর ড্রেজার ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর তিতাস নদী থেকে এক ড্রেজার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার লাশ উদ্ধার করেন।

মৃত মোকবল হোসেন গুড্ডু (৩৮) ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামের মৃত মোহন মিয়া বেপারীর ছেলে। তার বড় ভাই বাবুল মেম্বার ও স্থানীয়রা জানান, গত ২২ সেপ্টেম্বর রাত ১০টার পর ড্রেজার থেকে হঠাৎ নিখোঁজ হন মোকবল। এরপর স্বজন ও স্থানীয়রা নদী ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মোকবলের কোনো সন্ধান না পাওয়ায় পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। রোববার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল মিরপুর এলাকায় তিতাস নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে টানা তল্লাশি চালানোর পর দুপুর দেড়টার দিকে নদীর পানির তলদেশে ডুবুরিরা একটি নৌকার সঙ্গে লোহার অ্যাঙ্গেল দিয়ে বাঁধা মোকবলের লাশের সন্ধান পান। নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্টেশন লিডার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে ডুবুরি আশিক মাহমুদ ও দেলোয়ার হোসাইন এ উদ্ধার অভিযানে সরাসরি অংশ নেন।

বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ উন্মোচন করা সম্ভব হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর ড্রেজার ব্যবসায়ীর লাশ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ১০:৩১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬